Rahul Dev Accident: সুরক্ষার হেরফেরে শ্যুটিংয়ে দুর্ঘটনা, স্টান্ট করতে গিয়ে ভয়ংকর চোট পেলেন রাহুল দেব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক এক বছর আগেই দাদা মুকুল দেবকে হারিয়েছেন। সেই শোক ভুলে কাজে ফিরেছেন অভিনেতা রাহুল দেব। এরই মাঝে শ্যুটিং করে গিয়ে দুর্ঘটনার মুখে অভিনেতা। খলনায়কের ভূমিকায় হোক বা কোনো দাপুটে চরিত্রে, রাহুল দেব বরাবরই ঝুঁকি নিতে পছন্দ করেন। সেই ঝুঁকি নিতে গিয়েই এবার বড়সড় বিপত্তির মুখে পড়লেন টলিউড ও বলিউডের এই পরিচিত মুখ। 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, গত মাসের শেষ দিকে গোয়ায় একটি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন রাহুল। সেখানে একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ছিল যেখানে তাঁকে বেশ উঁচু থেকে নিচে লাফ দিতে হত। সাধারণত এই ধরণের ঝুঁকিপূর্ণ দৃশ্যে অনেক অভিনেতা ‘বডি ডাবল’ বা স্টান্টম্যানের সাহায্য নেন। কিন্তু ফিটনেস সচেতন রাহুল নিজেই দৃশ্যটি করার সিদ্ধান্ত নেন। কথা ছিল, ওপর থেকে লাফ দেওয়ার পর নিচে রাখা নরম কুশনের ওপর তিনি ল্যান্ড করবেন।

আরও পড়ুন- CM Vijay’s Girlfriend Trisha Krishnan: তামিলনাড়ুর CM তৃষ্ণার্ত তৃষায়, ‘থালাপতি’র ২৬ বছরের দাম্পত্য ভাঙায় অভিযুক্ত দক্ষিণী, আংটি বদলেও বিয়ে না করা নায়িকাই খবরে

পরিকল্পনা মতোই সব এগোচ্ছিল। রাহুল ওপর থেকে লাফও দেন। কিন্তু দুর্ভাগ্যবশত ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তে পায়ের নিচের কুশনটি সামান্য সরে যায়। ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়েন অভিনেতা। সেই সময় তাঁর বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে ঘুরে যায়। শ্যুটিং সেটে উপস্থিত কর্মীরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। তবে অভিনেতা হিসেবে দায়বদ্ধতার পরিচয় দিয়ে সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেও ওই অবস্থাতেই শ্যুটিংয়ের বাকি কাজটুকু শেষ করেন তিনি। 

চোট কতটা গুরুতর তা প্রথমে বুঝতে পারেননি রাহুল। শ্যুটিং শেষ করে ফেরার দুদিন পর ব্যথা বাড়তে থাকায় তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। এক্স-রে করার পর জানা যায়, তাঁর বাম পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ বা সূক্ষ্ম চিড় ধরেছে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাঁর পায়ে প্লাস্টার করে দিয়েছেন এবং আগামী তিন সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন- JEET STRONGLY SUPPORTS BJP IN BENGAL: ‘মোদীর গ্যারান্টি’তেই জিতের অটুট আস্থা, বাংলার অস্মিতার আগুনে তৃণমূলকে ছারখার করলেন ‘বাদশা দ্য ডন’

জিতের সহ-অভিনেতা হিসেবে ‘চ্যাম্পিয়ন’ বা ‘অগ্নিপথ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক আজও মনে রেখেছে। দেবের বিপরীতেও তাঁকে একাধিক বার খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে। এই দুর্ঘটনার খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলিপাড়া ও বলিউডের সতীর্থরা। 

Leave a Comment